চাঁপাইনবাবগঞ্জে জিনিয়াস কোচিং সেন্টারের বাস পিকনিকে যাওয়ার পথে উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত
চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে দিনাজপুরের স্বপ্নপুরি যাচ্ছিল। আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা চালকসহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত হয় প্রায় ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের বর্তমানে সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.মাহফুজ রায়হান জানান, এক সঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে তাঁদের। সকল চিকিৎসক ও স্টাফরা এক সাথে কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিক্ষার্থীদের বহনকারি বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছে।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ