তিতাসে ভুট্টাখেতে মিললো নবজাতকের মরদেহ
কুমিল্লার তিতাসে ভুট্টাখেতের পাশে ফেলে যাওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর গ্রামের দক্ষিণ চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের দক্ষিণ চকের পাড়া সংলগ্ন ভুট্টাখেতের পাশে কৃষিজমির সেচ প্রকল্পের শুকনো ড্রেনে বাজারের ব্যাগের মধ্যে একটি নবজাতক দেখতে পায় স্থানীয়রা। তখন পুলিশকে খবর দিলে শুক্রবার সন্ধ্যায় নবজাতকের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।
স্থানীয় অনেকের ধারনা, নবজাতকটি কোন ক্লিনিক বা হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে। কেউ হয়তো তার অপকর্ম ঢাকতে নবজাতকটিকে এখানে ফেলে যায়।
তিতাস থানার এসআই ইমরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটি উদ্ধার করেছি। নবজাতকটি ছেলে। এক বা দুই দিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, নবজাতকের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। পরীক্ষার পর লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে আবেদন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ