শরণখোলায় বিআরডিবির ত্রি-বার্ষিক নির্বাচন তেনজিন সভাপতি-মিজান সহসভাপতি নির্বাচিত
বাগেরহাটের শরণখোলা উপজেলা কেন্দ্রিয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচনে মো. জিয়াউল হাচান তেনজিন সভাপতি ও মো. মিজানুর রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহন শেষে এই ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা আব্দুল হালিম।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম জানান, বিআরডিবির এই নির্বাচনে সভাপতি পদে দুই জন এবং সহসভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়েছে। মোট ৭৫ জন ভোটারই গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন। এতে জিয়াউল হাচান তেনজিন ‘চেয়ার’ প্রতীকে ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আবুল হোসেন নান্টু ‘আম’ প্রতীকে পেয়েছেন ১৯ ভোট।
অপরদিকে ‘আনাসর’ প্রতীকে ৫২ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হেমায়েত উদ্দিন আকন ‘বই’ প্রতীকে পেয়েছেন ২২ ভোট। এর মধ্যে সভাপতি পদে ৩টি ও সহসভাপতি পদে ১টি ভোট বাতিল ঘোষনা করা হয়।
ফলাফল ঘোষনাকালে বিআরডিবির বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগেন সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি প্রমূখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত