কোরবানির গোশত কত দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে?
পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ উৎসব হিসেবে পরিচিত। পশু কোরবানির মাধ্যমে মানুষকে ত্যাগের মহিমা শিক্ষা দেয় এ ঈদ।
কোরবানি পশু, জবাই ও এর গোশত নিয়ে কিছু প্রশ্নের জবাব দেওয়া হলো-
কোন ধরনের যেসব পশু দিয়ে কোরবানি করা জায়েজ?
উত্তর: ছয় ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ বা বৈধ। এসব পশু ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। তা হলো উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া ও মহিষ। (হেদায়া : ৪/৪৪৮)
কোরবানি ঈদের দিনের সুন্নাহ কী কী? আমাদের কী কী করা উচিত?
উত্তর: কোরবানি ঈদের দিন তুলনামূলকভাবে খুব সকালে ওঠা উচিত। অবশ্যই ঈদের দিন ফজরের নামাজ পড়া উচিত। এ ছাড়া ভালো পোশাক পরা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, হাসিখুশি থাকা উচিত। যে পথে ঈদগাহে যাবেন, ফেরার সময় অন্য জায়গা দিয়ে আসবেন। যাওয়ার সময় জোরে জোরে তাকবির বলা উচিত।
মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা উচিত। অন্য রাস্তা দিয়ে এলে নতুন কিছু মানুষের সঙ্গে দেখা হবে, তাহলে তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করা যাবে। উন্মুক্ত জায়গায় ঈদের সালাত আদায় করতে হয়। এবার তো উন্মুক্ত জায়গায় সালাতের অনুমতি দেওয়া হয়েছে। এ সুযোগটি কাজে লাগানো উচিত। অবশ্যই সবার সঙ্গে উন্মুক্ত জায়গায় সালাত আদায় করা উচিত।
মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিধান কী?
উত্তর: এ মাসয়ালা নিয়ে উলামায়ে কেরামের বিস্তর মতভিন্নতা আছে। তবে অধিকতর শুদ্ধ মত হলো, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে। নবী করিম সা:-এর ওফাতের পর তার তরফ থেকে আলী (রা.) কোরবানি করেছেন।
কোরবানির গোশত কত দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে?
উত্তর: কোরবানির গোশত যত দিন ইচ্ছা ফ্রিজে রেখে খাওয়া যাবে। এটি একান্তই প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে শরিয়ত কোনো সীমা নির্ধারণ করে দেয়নি।
অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে কি-না?
উত্তর: অমুসলিমকে কোরবানির গোশত দেয়া যাবে। এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
আলম / আলম
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি
১৬ বছর বয়সেই যেভাবে চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হয়ে ওঠেন ইবনে সিনা
মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে
দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম