সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ সহ শিকারী আটক
সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার সময় রেজাউল ইসলাম নামে এক হরিণ শিকারীকে হাতেনাতে আটক করেছেন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি বন টহল ফাঁড়ির সদস্যরা। শনিবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে চুনকুড়ি টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশিদের নেতৃত্বে বন কর্মীরা সুন্দরবনের চুনকুড়ি এলাকা থেকে ওই শিকারীকে আটক করে। এসময় হরিণ শিকারের জন্য ব্যবহৃত ৫০টি ফাঁদ ও ১টি নৌকা জব্দ করে বন কর্মীরা। তিনি মুন্সিগঞ্জ গ্রামের আব্দুস সাত্তার গাজীর পুত্র।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণ শিকারের খবর গোপনে জানতে পেরে বনকর্মীরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই হরিণ শিকারীকে ফাঁদ ও নৌকা সহ আটক করে। আটক শিকারীকে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত