ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

৯৯ স্পোর্টস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের সূচি প্রকাশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২৩ রাত ৮:৫৬
এসএসসি ৯৯ স্পোর্টস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসরের সূচি প্রকাশ করেছে  আয়োজক কমিটি । গতকাল  সন্ধ্যায় মহাখালী রাওয়া ক্লাবে ৯৯ স্পোর্টস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অংশগ্রহনকারী সব দলের সমন্বয়কারীদের উপস্থিতীতে উক্ত সূচী প্রকাশ করা হয়।
 
১৬ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এবারের আসরের প্রথম পর্ব ঢাকার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা ইউনিভার্সিটি মাঠ,গোলাপ ভাগ মাঠ ও জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত হবে তৃতীয় আসরের ম্যাচগুলো। সেখানে থাকছে ২৭টি ম্যাচ। আগামী ১০ মার্চ থেকে পর্দা উঠবে এবারের আসর, যা ফাইনালের মধ্য দিয়ে আগামী ১৮ মার্চে পর্দা নামবে।
 
আগামী ৯ মার্চ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। ১০ মার্চ উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হবে ৯৯ নাইট রাইডার্স বনাম নারায়নগঞ্জ স্পোর্টস ক্লাব  এছাড়াও একইদিন মাঠে নামবে ৯৯ ফেনী স্পোর্টস ক্লাব।
 
ম্যাচ গুলো  মাঠে গড়াবে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ১০ টায় ও দুপুর ১.৩০ মিনিটে।  ১ সপ্তাহ বিরতির পর টুর্নামেন্টের  সেমিফাইনাল, ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ১৮ মার্চ ঢাকার গোলাপ বাগ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র  শেখ ফজলে নুর তাপস প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় আকরাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের