ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নগরকান্দায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৪-৩-২০২৩ রাত ৯:৯
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ৪ মার্চ শনিবার দিনব্যাপী চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়,  কৃষ্ণপুর পুর্বকান্দি উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়, এম এ শাকুর মহিলা কলেজ, মনোহরপুর দাখিল মাদরাসা, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
 
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনানুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
 
চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যাননেজিং কমিটির সভাপতি আরিফুর রহমান পথিক তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক,প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
 
মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজ,মনোহরপুর দাখিল মাদরাসা ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ডক্টর সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাতা সদস্য, এম এ শাকুর মহিলা কলেজ এর এমডি মোহাম্মদ ইদ্রিস শাকুর,মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজ এর অধ্যক্ষ সুপ্রিয়া দত্ত, মনোহরপুর দাখিল মাদরাসার সুপার মোঃ রেজাউল করিম, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওয়ামী লীগ নেতা  পলাশ খান।
 
কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এখলাস আলী ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সদরপুর কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল,সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার,৬ নং কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়