ব্যবসায়ীদের প্রণোদনা দিলে ব্যবসা আরো গতিশীল হবে : এফবিসিসিআই সভাপতি
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, আগামী বাজেটে কোভিডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ রাখতে হবে। তাদের জন্য বাজেটে কিছু ইন্সেনটিভ থাকতে হবে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন। কারণ, করোনায় আমাদের অনেক ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আজ শনিবার (২৯ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। এ সরকার শিল্প-কলকারখান, এক্সপোর্ট-ইমপোর্টসহ সকল সেক্টর সচল রাখতে করোনার মধ্যে প্রণোদনা দিয়েছে। এ কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। করোনার মধ্যেও দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আসন্ন বাজেটে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের প্রণোদনা দিলে দেশের ব্যবসা-বাণিজ্য আরো গতিশীল হবে।
এর আগে দুপুর ২টায় দিকে এফবিসিসিআইয়ের সাভাপতি মো. জসিম উদ্দিন টুঙ্গিপাড়া পৌঁছে সংগঠনের নবনির্বাচিত সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ‘৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধূরী, সহ-সভাপতি আমিন হেলালী, এমএ মোমেন, হাবিবুল্লাহ ডন, আমিনুল হক শামীম, পরিচালক যশোদ জীবন দেবনাথ, রাশেদুল হোসেন চৌধুরী রনি, প্রীতি চক্রবর্ত্তী, শমী কায়সার, কাজী ইত্তেজার আহমেদ, আবু মোতালেব, ডা. ফেরদৌসী, নাজ ফারহানা আহমেদ, নাদিয়া বিনতে আমিন, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, আসলাম সেরনিয়াবাত, আবু হোসেন ভূঁইয়া রানু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খান আহমেদ শুভ, তামিম আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম, খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা বঙ্গবন্ধুর জন্য দোয়া-মোনাজাত ও প্রার্থনা করেন।
এমএসএম / জামান
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য