ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে লকডাউনের দুই দিনে ৭৯৮ মামলায় চার লক্ষাধিক টাকা জরিমানা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫-৭-২০২১ দুপুর ১:৮

ঈদপরবর্তী ঘোষিত লকডাউনে ময়মনসিংহে করোনা  ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাস্তায় নেমেছেন জেলা প্রশাসক এনামুল হক ও পুলিশ সুপার আহমার উজ্জামান। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোরতায় লকডাউনে ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন উপজেলার প্রধান শহর ছিল ফাঁকা। বিভিন্ন পয়েন্টে ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালিত হয়েছে। ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

কঠোর লকডাউনে করোনা মহামারি থেকে মানুষকে বাঁচাতে সংক্রমণ মোকাবেলায় ময়মনসিংহ জেলায় প্রশাসনের কঠোরতায় সর্বাত্মক লকডাউন নিশ্চিত করণে শুক্রবার ও শনিবার দিনব্যাপী  জেলা প্রশাসনের নির্দেশনায় জেলাসদরের ১৩টি পয়েন্টে ম্যাজিস্ট্রেটের অভিযান হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি গণের নেতৃত্বেও অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক  এনামুল হক এর নির্দেশনায় স্বাস্থ্য বিধি মানাতে ম্যাজিস্ট্রেট গণের নেতৃত্বে অভিযানে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে গত ২ দিনে ৭৯৮ মামলায়  ৪ লাখ ১৫ হাজার ৭৭৫ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, শুক্রবার (২৩ জুলাই) ও শনিবার (২৪ জুলাই) দুই দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩টি টিম মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, নগরীর বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে  উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

এদিকে লকডাউন পরিস্থিতির বাস্তব চিত্র পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক এনামুল হক শহরের বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিমের সাথে কথা বলেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) ওসি মো. শাহ কামাল আকন্দসহ ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শহরের টাউন হল মোড়, গাঙ্গিনারপার, স্টেশন রোড, ব্রিজ মোড়, চরপাড়া, মাসকান্দা বাইপাস মোড়ে বিশেষ টহল দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা। কারণ ছাড়া বের হলে জরিমানা আদায় করা।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের মাধ্যমে করোনামুক্ত ময়মনসিংহ জেলা উপহার দিতে সরকারি নির্দেশনা মোতাবেক নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পরিচালিত অভিযানকে  সহযোগিতা করতে ময়মনসিংহবাসীর প্রতি আহবান জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, মাস্ক না পরা, সামাজিক দূরত্ব না মানা, সরকারি ঘোষণা অনুসারে যেসব দোকানপাট বন্ধ রাখার কথা সেগুলো খুলে রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ না মানার কারণে এসব মামলা এবং জরিমানা করা হয়েছে।

তিনি জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। প্রয়োজনে আরো কঠোর হবে প্রশাসন। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ও সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের কঠোরতায় লকডাউনে মাস্কবিহীন বিনা প্রয়োজন ঘুরাফেরা ও স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন আইনে দুই দিনে ৭৯৮ মামলায়  ৪ লাখ ১৫ হাজার ৭৭৫ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের টিম।

তিনি ‍আরো জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান ডিসি এনামুল হক।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান