ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় পতাকা বহণকারী মুক্তিযোদ্ধা হিসেবে দাবিকারী আব্দুল মান্নান সরদারের ৮৮তম জন্মদিন পালন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ১২:৫৫

বঙ্গবন্ধুর নির্দেশে ঢাকাস্থ আওয়ামীলীগ অফিস থেকে জাতীয় পতাকা বহণ করে দূর্যোগময় পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ঈশ^রদী আসার দাবীকারী আব্দুল মান্নানের ৮৮তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা,কেক কেটে মিষ্টিমুখ করানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবে নিজেকে জাতীয় পতাকা বহণকারী বীর  মুক্তিযোদ্ধা হিসেবে দাবীকারী আব্দুল মান্নান সরদারের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার। এসময় ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাদাবীকারী আব্দুল মান্নান সরদার,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুল আবেদীন,সহকারী অধ্যাপক নূরমোহাম্মদ খোকন,প্রভাষক নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,বায়েজিদ বোস্তামি,ডাক্তার মাসুম হাসান ও জেলা যুবলীগনেতা আব্দুল্লাহ মামুর। 
আব্দুল মান্নান সরদার দাবি করে লিখিত বক্তবে বলেন,ছৌত্রিশ বছর বয়সে আমি ১৯৭১ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় যায়। ঢাকার বিভিন্নস্থানে থাকার পর ৩রা মার্চ স্টেডিয়াম মাঠের দক্ষিনে বয্গবন্ধুর মিটিংএ যোগ দেই। মিটিং থেকে বঙ্গবন্ধু নির্দেশ দেন জাতীয় পতাকা সারাদেশে পৌঁছে দেওয়ার জন্য। সেই নির্দেশেই আমি একটি ব্রিফকেসে চারটি পাতাকা নিয়ে নানা দূর্যোগময় পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ৪ঠা মার্চ ঈশ^রদী চলে আসি। সেদিন বঙ্গবন্ধুর নির্দেশে সারাদেশে গাড়ির চাকা বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় এক ব্যক্তির সহায়তায় একটি গাড়িতে করে  আমাকে আরিচা ঘাটে পৌঁছে দিলে আমি ড্রাম স্টিমার যোগে নদী পার হয়ে নগরবাড়ি পৌঁছে যায়। পরে একটি বাসে করে  এসে পাবনা শহরে ক্যাপ্টেন এম,মনসুর সাহেবের বাড়িতে পৌঁছলে তিনি একটি পতাকা রেখে দেন। পরে তিনটি পতাকা নিয়ে ঈশ^রদী আসার পর প্রয়াত ফকির মো: নুরুল ইসলামের হাতে পৌঁছে দেওয়া হয়। একটি পতাকা ঈশ^রদীতে রেখে বাকি দু’টি পতাকার একটি রাজশাহী ও অপরটি কুষ্টিয়ার জন্য পাঠানো হয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন,এতকিছুর পরও আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। অথচ আমার আবেদন সচীবালয়ে পড়ে আছে যার ডিজিআই নম্বর-১১৫৪২৫। ঈশ^রদীর আওয়ামী পরিবারের প্রথম সন্তান আবেদনটি সচীবালয়ে প্রক্রিয়াধীন আছে বলেও তিনি দাবি করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের