মানিকগঞ্জে আট লক্ষ চল্লিশ হাজার টাকার মাদকসহ আটক ৪
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে আট লক্ষ চল্লিশ হাজার টাকার হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল রাতে উপজেলায় চর দূর্গাপুর (জয়মন্টপ) ও চর রাজনগর এলাকা থেকে তাদেরকে আটক করে ডিবির একাধিক দল।আটকরা হলো-সিংগাইর উপজেলার চর দূর্গাপুর (জয়মন্টপ) এলাকার মৃত হাতেম আলী ওরফে হাতেম পালের ছেলে মোঃ রমজান আলী ওরফে রমজান পাল (৪৮) ও একই উপজেলার চর রাজনগর এলাকার খালেক বিশ্বাসের ছেলে মোঃ নাজমুল হোসেন ওরফে বাকি (৪৫), নিলটেক এলাকার মোঃ আওলাদ হোসেনের ছেলে মোঃ মিরাজুল ইসলাম (৩৪) এবং মানিকনগর এলাকার কালাচান এর ছেলে করিম (৩৮)।
জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদে জেলার সিংগাইর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক কারবারি হাতেম পালের নিকট থেকে ৭০০ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক কারবারি নাজমুলের নিকট থেকে পঞ্চাশ গ্রাম হেরোইন ও একশত পিস ইয়াবা ট্যাবলেট এবং মিরাজুলের নিকট থেকে গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, আটক করিম মিয়া হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের কাজে নাজমুল ও মিরাজুলকে সহায়তা করে। এঘটনায় সিংগাইর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied