ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দেশে ফেরার পথে বিমানে স্টোক করে রাঙ্গুনিয়ার নাছেরের মৃত্যু


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ৪:১৭
দীর্ঘ ৪ বছর পর ছুটিতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন মো. নাছের। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ফেরার পথে মাঝ আকাশে বিমানের মধ্যে স্টোক করেন তিনি। পরে বাংলাদেশগামী বিমানটি জরুরি অবতরণ করানো হয় চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নাছেরকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।  
 
মো. নাছেরের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাহেবনগর এলাকায়। সে ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।
 
জানা যায়, নাছের সৌদি আরবের আবহার আল মাহুয়া নামক স্থানে গাড়ি চালক হিসাবে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে দেশে আসছিলেন তিনি। আসার পথে বহনকারী বিমানটি ভারতের সীমানায় প্রবেশের পর তিনি অসুস্থতা অনুভব করেন। সহকর্মী যাত্রীরা বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানান। বিমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থা খারাপ দেখে বিমানটি জরুরি ভাবে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করানো হয়। হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক নাছেরের ব্রেইন স্টোক হয়েছে বলে জানান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাছেরের ছোট ভাই নাজিম উদ্দীন জানান, বর্তমানে লাশের সাথে কেউ নেই। তবে লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। নাছেরের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। 

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী