ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় একদিনে রেকর্ড ১০২ জন করোনায় আক্রান্ত


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২১ দুপুর ১:২৮

গত ২৪ ঘণ্টায় ভোলায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন জেলাটিতে ১৭৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০২ জনের করোনা শনাক্ত হয়। জেলায় বর্তমানে নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের হার ৫৮.২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ১৯ জন, লালমোহনে একজন, চরফ্যাশনে একজন, তজুমদ্দিনে একজন এবং মনপুরায় ১১ জন রয়েছেন রোববার (২৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৯৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২০৭ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। হাসপাতালে নতুন করে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৭ জন।  
গত ১৪ মাসে জেলায় মারা গেছেন ৩০ জন, যাদের মধ্যে গত ৭ মাসেই ২৪ জনের মুত্যু হয়।

জেলার ৭  উপজেলা থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৫৪৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১৮ হাজার ৮৭৫ জনকে।

জামান / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়