ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের নবীন বরণ অনুষ্ঠিত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৫-৩-২০২৩ রাত ৮:৪৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ মার্চ) সকাল ১০ টার দিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের  বরণ করে এ প্রতিষ্ঠানটি।
উক্ত অনুষ্ঠানে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহাদেব চাঁদ ভুতোরিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক (অব:) সফিয়ার রহমান, সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল হক মিরণ, বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুবার রহমান সোয়েব, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, পাটগ্রাম পৌর টেকনিক্যাল বি ,এম কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক, জনতা ব্যাংক বাউরা শাখার ব্যবস্থাপক সায়েদুর রহমান সাজু, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মিঠু , সাধারণ সম্পাদক সঞ্জয় কর বাপ্পা, বাউরা দাখিল মাদ্রাসার সুপার এ কে এম ফজলুল হক, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন শুভ প্রমুখ।
 আলোচনা পর্ব শেষে দুপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক