সড়কে প্রাণ গেল ৩ কলেজছাত্রের
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে বাকি একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত তিন ছাত্র নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বলেন, সকালে একটা মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো গাড়িচাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ