চৌদ্দগ্রামে অগ্নিদগ্ধ হয়ে শিশু নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে ইব্রাহিম খলিল (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের সালেহ্ আহমেদের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে।
জানা গেছে, রোববার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার জয়মঙ্গলপুর গ্রামে সালেহ্ আহমেদের বসতঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে ঘরে থাকা শিশু ইব্রাহিম খলিল খাটের নীচে লুকিয়ে পড়ে। এতে বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে শিশু ইব্রাহিম খলিল নিহত হয়। সংবাদ পেয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশু ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে।
সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ বলেন, ‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় খাটের নীচ থেকে পুড়ে যাওয়া শিশু ইব্রাহিম খলিলের মরদেহ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied