করোনায় খুলনা বিভাগে আরো ৪৫ জনের মৃত্যু
দুই দিনের ব্যবধানে করোনায় খুলনা বিভাগের ১০ জেলায় মৃত্যু ও শনাক্তের হার আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের। রোববার (২৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ১১ জন, বাগেরহাটে দুজন, সাতক্ষীরায় একজন, যশোরে ছয়জন, নড়াইলে একজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার (২৪ জুলাই) বিভাগে ৩৩ জনের মৃত্যু ও ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। এদের মধ্যে মারা গেছেন ২ হাজার ১৭১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।
জামান / জামান
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়