জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ২৮ জুলাই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে ২৮ জুলাই। রোববার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
এতে বলা হয়, ২৮ জুলাই বিকেল ৪টা থেকে শুরু হয়ে প্রাথমিক আবেদন চলবে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এরপর ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।
সংশ্লিষ্ট সকলকে কভিড-১৯ মহামারী সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
জামান / জামান
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা