ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত, আহত ১


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ৩:৪৮

 নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত সহ এক মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (০৬ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার গনেশপুর ইউপির নীলকুঠি মোড় নামক স্হানে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত মহিলা নীলকুঠি মোড় সংলগ্ন মিরপুর গ্রামের মৃত মজিবর রহমান ওরফে (লেদুর) মেয়ে আমেনা বেগম (৫৫) এবং আহত আকাশ (৪০) গনেশপুর ইউপির সতিহাট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার সময় নিহত মহিলা আমেনা জমিতে ছাগল বেঁধে রাস্তা পার হওয়ার সময় আকাশ নামের ব্যক্তি ওই মহিলাকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। এসময় সতিহাট থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক্টর এসে মহিলাকে চাঁপা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে আমেনা বেগম মারা যান এবং আহত আকাশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬