বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ সেরা তিন বোন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার বসিনটারী এলাকার ফখরুল আজম সিপন ও জান্নাত আরা পারভীন দম্পতির মেয়ে ফারিহা আজম শিফা, ফাবিহা আজম শিন ও ফাহিমা আজম শাকী পৃথক প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে
পৃথক প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন এই তিনবোনের বাবা ফখরুল আজম শিপন উপ সহকারী কৃষি কর্মকর্তা ও মা জান্নাত আরা পারভীন ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কৃতিত্ব অর্জন করা শিফা সবার বড়। সে সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মেঝ ফাবিহা আজম শিন ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি এবং ছোট ফাহিমা আজম শাকী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
ফারিহা আজম শিফা বেগম রোকেয়া দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা ২০২২ এ গার্ল ইন স্কাউট গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। একই প্রতিযোগিতায় গার্ল ইন কাব গ্রুপে চিত্রাংকনে প্রথম হয়েছে ছোট বোন ফাহিমা আজম শাকী। এছাড়াও দুই বোনই চলমান জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এ চিত্রাংকনে অঞ্চল সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে তাদের। এ প্রতিযোগিতায়ও দুই বোন দেশ সেরা হওয়া আশা।
মেঝ বোন ফাবিহা আজম শিন জাতীয় মেধা অন্বেষণ ২০২২ এ ক্বেরাত পাঠ গ্রুপে প্রথম হয়েছে। একই প্রতিযোগিতায় চলতি বছর ২০২৩ এ আবৃত্তিতে অঞ্চলে দ্বিতীয় হয় সে। এছাড়াও চলমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ তিনটি ইভেন্টে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে অঞ্চলে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। ইভেন্টগুলো হলো একক অভিনয়, আবৃত্তি ও শ্রেষ্ঠ কাব শিশু।
মেয়েদের কৃতিত্বের বিষয়ে বাবা ফখরুল আজম সিপন ও মা জান্নাত আরা পারভীন বলেন, আমাদের কোনো ছেলে সন্তান নেই। তিন মেয়েই আমাদের সম্পত্তি। তাদের সাফল্য আমাদের গর্বিত করেছে। ছোট বেলা থেকেই যেকোন প্রতিযোগিতায় তারা অংশগ্রহন করত। তাদের স্বপ্ন ছিল দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করা। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সন্তানদের উত্তরোত্তর সাফল্যের জন্য সবার কাছে দোয়া চান তারা।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার বলেন, তাদের তিন বোনের কৃতিত্বে শুধু জেলাবাসিই নয় গোটা রংপুর বিভাগের মানুষ আমরা গর্বিত। তাদের এ সাফল্য ধরে রাখতে সব ধরনের সহযোগিতা উপজেলা পরিষদ করে আসছে আগামী দিনেও অব্যাহত থাকবে। তাদের আরও সাফল্য কামনা করি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied