ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ওজনে কম দেওয়া ওএমএস ডিলারের লাইসেন্স বাতিল


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ৪:২২

খুলনার পাইকগাছায় অনিয়মের অভিযোগে ওএমএস কর্মসূচির অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৫ মার্চ) উপজেলা ওএমএস কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। গত ২৮ ফেব্রুয়ারী পৌরসভার ৮নং ওয়ার্ড বাতিখালী গ্রামের ডিলার সুভাষ সরকারের বিরুদ্ধে ওজনে কম, অতিরিক্ত মূল্যে জনপ্রতি নির্ধারিত পরিমানের অতিরিক্ত চাল বিক্রয়ের অভিযোগ ওঠে। এমন অভিযোগ প্রমানিত হওয়ায় সুভাষ সরকার নামের এক ব্যবসায়ীর ডিলারশীপ ও ওএমএস লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এলাকার ওএমএস ডিলারদের বিরুদ্ধে ইতোপূর্বে নানা অনিয়মের অভিযোগ ওঠে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একাধিক ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়। তবুও যেন ঠেকানো যাচ্ছে না তাদের অনিয়ম। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যদিয়ে ডিলাররা নানা অনিয়ম করে যাচ্ছিল। এরই প্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরাফাত হোসেন হাতেনাতে অতিরিক্ত চাল জব্দও করেন। এ ঘটনায় ১ দিনের সময় দিয়ে জবাব দিতে বলা হয় সংশ্লিষ্ট ডিলারকে। কিন্তু জবাব সন্তোষ জনক না হওয়ায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ওএমএস কমিটির সভায় ডিলার সুুভাষ সরকারের ডিলারশীপ ও ওএমএস লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গৃহিত হয়।
 
ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরাফাত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার