শাহজাদপুরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে আকাশ ভ্রমণ করালো রংধনু মডেল স্কুল
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আলোকিত বিদ্যাপীঠ রংধনু মডেল স্কুল ও কোচিং থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রংধনু মডেল স্কুল আয়োজিত শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কর্তন ও মিষ্টি বিতরণ, আলোচনা সভা এবং ৭৮ জন কৃতি শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে আকাশ ভ্রমণ করানো হয়।
রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি।
এমএসএম / এমএসএম
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন