৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের সফলতাই স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ
জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, "৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের সফলতাই স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ"। ১৯৭১ সালে জাতির পিতার দেয়া ৭ই মার্চের ভাষণ একটি জাতিকে কিভাবে বজ্রকঠিন ঐক্যের পতাকাতলে সমবেত করে সশস্ত্র মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিতে উজ্জ্বীবিত করেছিল সেই প্রেক্ষাপটও তুলে ধরেন কনসাল জেনারেল। তিনি বলেন, “এটি কোনো পূর্বলিখিত ভাষণ ছিল না। এটি ছিল ঐ সময়ের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর হৃদয় উৎসারিত তাৎক্ষণিক প্রতিক্রিয়া"।
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামরা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয় অনুষ্ঠানটিতে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সিলর (শ্রম) কাজী এম ইমদাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (কমার্সিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা।
আলোচনা পর্বে মূল বক্তব্য উপস্থাপন করেন জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, "৭ই মার্চের ভাষণ যাতে সর্বদা দীপ্যমান থাকে সেজন্য নতুন প্রজন্মকে ভাষণটি বার বার শোনানোর আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিবাচক দিক গুলো বিদেশীদের কাছে তুলে ধরে উন্নয়নশীল দেশে থেকে উন্নত এবং স্মার্ট বাংলাদেশের উত্তরণে নিজ নিজ অবস্থান থেকে সকল প্রবাসী বাংলাদেশীদেরকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান।
এসওসি আজিজুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, সৌদিআরবের পশ্চিমাঞ্চল আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied