ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ৩:১৭

ঐতিহাসিক ৭ই মার্চ/২৩ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গলাচিপা উপজেলা প্রশাসন দিবস টি পালন করে। দিবসের শুভ সূচনায় উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, সরকারিভাবে ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও সামাজিক ব্যক্তিবর্গ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯ঃ৩০ মিনিটে ৭ই মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও শিক্ষার্থীদের কন্ঠে ভাষণ  শেষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজী আব্দুল মমিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বণিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান ও প্রেসক্লাব সভাপতি, কলামিস্ট মু. খালিদ হোসেন মিলটন প্রমূখ। আলোচনা শেষে, চিত্রাংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার