৭ই মার্চে জাতীয় পতাকা উত্তোলিত হয়নি তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে
৭ই মার্চে সরকারি সকল দপ্তরে জাতীয় পতাকা বাধ্যতামূলক উত্তোলনের বিধান থাকলেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে। প্রধান ফটকে ঝুলানো রয়েছে তালা।
সরোজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার ৭ই মার্চ অফিসের বাইরের প্রধান ফটকে ঝুলানো রয়েছে তালা। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। দেখা মেলেনি অফিস সংশ্লিষ্ট কাউকে। অফিসে এসে ঘুরে গেছেন সেবা প্রত্যাশী অনেকেই।
প্রধান ফটক সংলগ্ন এক মহিলা দোকানীর সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকেই অফিসে কোন কর্মকর্তা-কর্মচারী আসেনি। অফিসে এসে ঘুরে গেছেন অনেক সেবা প্রত্যাশীরা।
ইতিপূর্বেও গত ১৯ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়েও দেখা গেছে ওই অফিসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।
এ সকল বিষয়ে জানার জন্য ওই অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম আজম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,‘ আজ আমি ছুটিতে ছিলাম। আমার অন্য কোন কর্মচারি না থাকায় অফিসটি আমি একা চালাই এবং অসুস্থ্যতার কারণে জাতীয় পতাকা তোলা হয়নি। পূর্বেও জাতীয় পতাকা উত্তোলন না করার জানতে চাইলে তিনি বলেন, সরি, এর পরে বিষয়টি লক্ষ্য রাখবো।’
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন,‘খোঁজ নিয়ে দেখছি কী সমস্যা হয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়