না ফেরার দেশে চলে গেলেন ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন
বাগেরহাট জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাউথখালী ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান তাফালবাড়ী স্কুল ্ওন্ড কলেজের গভনিং বডির সভাপতি মুক্তিযুদ্ধকালীন ভারতের নৈহাটি ক্যাম্প ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ মোঃ মোজাম্মেল হোসেন (৮৫) মঙ্গলবার ১২:৩৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তার ছোট ভাইয়ের úুত্র উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান পারভেজ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে কার্ডিয়াক জনিত সমস্যায় অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমিক চিকিৎস্যা দিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টা ৩৩ মিনিটে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যু কালে তিনি দুই পুত্র, এক কন্য ও স্ত্রীসহ অসংখ আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়রম্যান খান মতিয়ার রহমান ও বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধকালীন সিনিয়র কমান্ডার নজরুল ইসলাম লাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান এমএ রশিদ আকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
তার জানাজা বুধবার সকাল ১০ টায় তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত