ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় পানের বরজে আগুন ক্ষতিসাধন


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৭-৩-২০২৩ রাত ৯:৪৫
সাতক্ষীরার তালা উপজেলার বাদামতলা নামক স্থানে।পানের বরজ আগুনে পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।৭ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে কুমিরা গ্রামের নেহাল মোড়লের ছেলে আয়েজ উদ্দীন মোড়লের বরজে এ আগুন লাগার ঘটনা ঘটে। সরজমিনে
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২ টার দিকে কুমিরার বাদামতলা নামক স্থানে আয়েজ উদ্দীন মোড়লের ২ বিঘা পানের বরজে হঠাৎ আগুন দেখতে পেয়ে লোকজন ছুটাছুটি করতে থাকে। পরে স্থানীয়  লোকজন পানের বরজে মালিককে খবর দেয়। কোন কিছু বুঝে উঠার আগেই পানের বরজের অনেকাংশ পুড়ে ক্ষয় ক্ষতি হয়। পানের বরজের মালিক অন্যের জমি হারি করে নিয়ে তিনি চাষাবাদ করেছেন বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত বরজের মালিক আয়েজ উদ্দীন জানান, হয়তো কেউ বিড়ি-সিগারেট খেয়ে আগুন ফেলতে পারে। তিনি বলেন, ‘আমার সাথে কারোর তেমন কোন বিরোধ নেই। তাহলে কে আমার এ ক্ষতি করবে।’কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হেেয়ছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ  বিষয়ে থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার