ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল সাভার মডেল থানা পুলিশ
অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন (৩২) কে গ্রেফতার করেছে ঢাকা জেলার সাভার মডেল থানা এর আওতাধীন কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ।
ঢাকা জেলা জেলা পুলিশ এর সুযোগ্য ও সুদক্ষ পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক ও যথাযথ নির্দেশনায় উক্ত আসামীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ট্রাফিক- উত্তর ) জনাব মোঃ আবদুল্লাহীল কাফী , পিপিএম (বার), সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, পিপিএম , মহোদয়গনের নির্দেশনায় ০৬/০৩/২০২৩ ইং বিকালে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) সুব্রত দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন (৩২) কে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।
ধৃত মাদক ব্যবসায়ী শামীম হোসেন (৩২) চাঁদপুর জেলার হাইমচর থানার হাইমচর গ্রামের দেলোয়ার হোসেন ভান্ডারী ও মৃত আয়েশা বেগম এর সন্তান।
এ সংক্রান্তে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করত: আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
ধৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন (৩২) এর বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপির শাহ আলী থানায় মাদক আইনে ১টি মামলা রুজু হয়েছিল।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied