ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তালায় আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা প্রদান


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৮-৩-২০২৩ দুপুর ৩:৩৯

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার (৮ মার্চ) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি,আলোচনা সভা,বাল্যবিবাহ প্রতিরোধে অসামান্য সহযোগিতার জন্য তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়। সকালে উপ-শহরে সকালে র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা থানার এসআই রাজীব সরদার, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশাহানার খাতুন, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, রুপালী পরিচালক সফিকুল ইসলাম, উত্তরণের সাধনা রানী গুহ, মহিলা কলেজের শিক্ষার্থী মরিয়ম জাহান সাবাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে অসামান্য সহযোগিতার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তালার তেঁতুলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান এবং দৈনিক ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। অন্যদিকে গ্লোবাল এফায়ার্স কানাডা এর অর্থায়নে, ওয়াল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, উত্তরণ ইয়ুথ এ্যাম্পাওয়াড প্রজেক্টের বাস্তবায়নে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে সাইকেল র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বেসরকারি সংস্থা উত্তরণের সাধনা রানী গুহ, যোয়াকিম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার