ডামুড্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন"
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা করা হয়েছে৷
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মর্কতা জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়েদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি অফিসার লিটন মুন্সী, উপজেলা ম্যধামিক সহকারী শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) বীথি রানী দাসসহ উপজেলা দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন, প্রতিবছর নারী দিবসটি উদযাপন করা হয়। নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশী দায়িত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার