অসচ্ছল শিক্ষার্থীকে বই উপহার দিল সাভার মডেল থানা পুলিশ
ঢাকা জেলার সাভার মডেল থানার পক্ষ থেকে অসচ্ছল এক শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে। বুধবার রাতে এই বই ওই শিক্ষার্থীর মায়ের হাতে তুলে দেন ওসি।
জানা গেছে, অন্যদিনের মতই থানায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। নিয়মিত এই কর্মতৎপরতার মাঝেই থানার এক পুলিশ সদস্যের মাধ্যমে জানতে পারেন একজন দরিদ্র শিক্ষার্থী সামর্থ্যের অভাবে বই কিনতে পারছে না।
তিনি মূহুর্তেই তার শ্রেণী বিভাগ জেনে নিয়ে ওই শিক্ষার্থীর বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম, কে অবহিত করলে থানার পক্ষ থেকে বই উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি। নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটির পক্ষ থেকে তার মা থানায় আসলে অফিসার ইনচার্জ ওসি এবং পুলিশ পরিদর্শক অপারেশন তার হাতে তুলে দেন গাইড সহ নবম শ্রেণীর সব বই।
বই দেয়ার সময় শিক্ষার্থীটির মাকে বলা হয়, যে কোন সমস্যায় সে যেন নিঃসংকোচে ওসির সাথে যোগাযোগ করেন এবং ছাত্রীটি যেন ভালো ভাবে পড়ালেখা করে দেশের সেবা করার যোগ্যতা অর্জন করে। এসময় ওই শিক্ষার্থীর মা আবেগাপ্লুত হয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, “শুনেছি পুলিশ জনগণের বন্ধু , আজ তার প্রমান পেলাম। মেয়ের পাশে দাড়ানোর জন্য তিনি ধণ্যবাদ জানান সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে”।
প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজের এমন নজির স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির প্রশংসা করেছেন অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেন, এক পুলিশ সদস্যের মাধ্যমে জানা যায় সামর্থ্যের অভাবে একজন ছাত্রী বই কিনতে পারছে না। বিষয়টি ওসি স্যারকে জানালে তিনি থানার পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পুরো বইয়ের সেট উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরে ওই শিক্ষার্থীর পক্ষ থেকে তার মা বইগুলো সানন্দে গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ