ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে জরিমানা 


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৫:৩৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এবং জনবহুল বাজার এলাকায় সেনাবাহিনী , বিজিবি ও পুলিশসহ তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। যৌথ অভিযানে সহযোগিতা করেছেন বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা । লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জনবহুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, সকাল থেকে গজারিয়া উপজেলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জনবহুল বাজার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান অব্যাহত আছে। অভিযানে  বিভিন্ন ধরনের যানবাহন চেক করা হয়। পণ্যবাহী ট্রাক এবং লরি ব্যতীত যাত্রী বহনকারী প্রাইভেটকার, হাইস ও মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ড্রাইভিং লাইসেন্স, হেলমেটবিহীন, মাস্ক পরাবিহীন, স্বাস্থ্যবিধি লংঘন করার অপরাধের ১২ জনকে ৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জরিমানা করা ভ্রাম্যমাণ আদালতের মুখ্য বিষয় নয়। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলবে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। গজারিয়া উপজেলাবাসী ও দেশবাসীকে এই কঠোর লকডাউন চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন- সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রেজাউল করিম, গজারিয়া উপজেলা নিবার্হী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী ও গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা। 

জামান / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস