টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। ঢাকায় ২ ম্যাচ হারার পর চট্টগ্রামে গিয়ে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এবার চট্টগ্রামের সেই মাঠেই বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কী করবে বাংলাদেশ? জিততে পারবে তো ইংল্যান্ডের বিপক্ষে? এসব প্রশ্নের উত্তর পেতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
আপাতত তার আগে টস। ভাগ্যের এই খেলায় জয় হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানেরই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ইংল্যান্ডকে।
বাংলাদেশ দলে অভিষে হলো তৌহিদ হৃদয়ের। ২০১৫ সালের পর আবারও দলে ফিরলেন রনি তালুকদার। ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন রেহান আহমেদ এবং রিস টপলি।
রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।
ফিল সল্ট, জস বাটলার, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, ঝোফরা আরচার, মার্ক উড।
এমএসএম / এমএসএম
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের