ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শরনখোলায় অস্বচ্ছল ও দরিদ্র নারীদের ভিডব্লিউবি কার্ড বিতরণ


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৯-৩-২০২৩ দুপুর ৪:৩৭

বাগেরহাটের শরনখোলায় অস্বচ্ছল ও দরিদ্র নারীদের পুষ্টি মিশ্্িরত চাল ও ভিডব্লিউবি কর্মসূচির কার্ড অনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্ধোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্ব রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি, বিআরডিবি চেয়ারম্যান জিয়াউল হাচান তেনজিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক বাবুল দাস।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে মোট ২৯০৫ জন উপকারভোগী নারীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে মাধ্যমে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ভিডব্লিউবি কর্মসূচির আওতায় প্রতিমাসে জনপ্রতি ৩০ কেজি করে পুষ্টি মিশ্রিত চাল দেয়া হবে। উপকারভোগীদের খাদ্য সহায়তার পাশাপাশি জীবন দক্ষতা ও আয়বর্ধনমূলক প্রশিক্ষ প্রদান করা হবে। এছাড়া সঞ্চয় ব্যবস্থাপনার আওতায় মাসে তাদের নিজ একাউন্টে ২০০শত টাকা জমা করে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রারম্ভিক মূলধন গঠন কতরে দেয়া হবে। 

এমএসএম / এমএসএম

গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ধামইরহাটে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। 

ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, গ্রামবাসীর প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী

উলিপুরে বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

এমিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নানা অভিযোগে নাগেশ্বরীর প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

ধামরাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হেফাজত ইসলাম উদ্যোগে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন