ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে দরিদ্রদের মাঝে বকনা বাছুর ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৯-৩-২০২৩ দুপুর ৪:৩৮

নওগাঁর ধামইরহাটে দরিদ্রদের মাঝে বকনা বাছুর ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৯ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে প্রধান শিক্ষক ও গ্রাম কমিটির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ৮২টি পরিবারে ১টি করে গরু ও ৩৩টি পরিবারে ১০০টি ভেড়া বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় শিশু ও বিভিন্ন শ্রেনির আইডিভুক্ত ৩ হাজার ৩৭৬ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. ফরহাদ হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, ওয়ার্ল্ড ভিশন এপির ম্যানেজার মানুয়েল হাসদা, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা নাথন চৌকিদার, সুরভী শারমিন, ভিডিসি’র সভাপতি আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
বকনা বাছুর পেয়ে দরিদ্র পরিবারের গৃহবধু জোতশ্রীরামের জাকির হোসেনের স্ত্রী বিলকিছ জানান, আমি একটি গরু পেয়েছি, যাকে আমি লালন-পালন করে বড় করবো, এখান থেকে গাভির বাচ্ছা হবে ও দুধ পাবো, এতে আমার সংসারের অভাব অনেকটা দুর হবে।’
৩টি ভেড়া পেয়ে উচ্ছসিত অপর উপকারভোগী একই গ্রামের জাহিরুলের স্ত্রী সুইটি বেগম বলেন, ‘আমি এই ৩টি ভেড়া থেকে ৩০টি ভেড়া যাতে করতে পারি সেই লক্ষে এদের যত্ন করবো এবং নিজেকে স্বাবলম্বী করে তুলবো।’

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু