ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিনের দাফন সম্পন্ন


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৫:৪৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের বাদাঘাটের বাসিন্দা মৃত মনসুর আলীর ছেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোজাহিদ উদ্দিন আহমদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রোববার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবিরের নেতৃত্বে পুলিশের ১২ সদস্যের একটি চৌকস টিম জানাজার পূর্বে সালামীর মধ্যদিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
 
গতকাল শনিবার (২৪ জুলাই) দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা শহরের জিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের কনিষ্ঠ ছেলে শাহীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই নানান জঠিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। ৮০ বছর বয়সী মোজাহিদ উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
‘৭১-এর মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ৫নং সেক্টরের সুনামগঞ্জের তাহিরপুরে মেঘালয় সীমান্তঘেঁষা টেকেরঘাট ৪নং সাব-সেক্টরে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি পাক হানাদার বাহিনীর সাথে একাধিকবার সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়ে আহত হন। দেশ স্বাধীনের পর তিনি একাধিক মেয়াদে থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও পরবর্তীতে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালনের পাশাপাশী মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, ভাতা প্রাপ্তি, অধিকার আদায়ে আমুত্যৃ সরব ভূমিকা পালন করে গেছেন। নিজ উপজেলার তাহিরপুর ও উওরাঞ্চল খ্যাত বাদাঘাটের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও একজন সালিশী ব্যক্তিত্ব হিসেবে সমাজ ব্যবস্থার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা