মানিকগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ১৫ লাখ টাকা ছিনতাই
মানিকগঞ্জে সোহরাব হোসেন নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল থামিয়ে তাকে মারধর করে ১৫ লাখ টাকাসহ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রীজের ঢালে এই ঘটনা ঘটেছে।
এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী সোহরাব হোসেন ২ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, সোহরাব হোসেন মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় মিলনস ফিলিং স্টেশনের মালিক। সে এই পাম্পের তেল বিক্রয়ের ১৫ লাখ টাকা ব্যাংকে রাখতে মানিকগঞ্জ শহরের দিকে আসছিলেন। পতিমধ্যে নয়াকান্দি ব্রিজের ঢালে আসা মাত্রই তিনটি মোটরসাইকেল করে ৫/৬জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করে তার কাছে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে ২ জনকে চিনতে পারেন ব্যবসায়ী সোহরাব হোসেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied