ডামুড্যা থানার নতুন ভবনের উদ্বোধন
শরীয়তপুরের ডামুড্যা থানার নবনির্মিত ছয় তলা বিশিষ্ট চারতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।
ভবনটি সাতশত উননব্বই দশমিক বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছে সরকারের গণপূর্ত বিভাগ। ভবন উদ্বোধনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে থানা ভবনের উদ্বোধনী কেক কাটেন।
নবনির্মিত থানা ভবনের সামনের মাঠে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধার আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নবযাত্রা’ ও ‘প্রচেষ্টা’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বলে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ডামুড্যা আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশের অনেক অনেক ঐতিহ্য রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আহ্বানে রাজারবাগ পুলিশ একাত্তরে ঘুরে দাঁড়িয়েছিল বলে দেশ স্বাধীন হয়েছে। আজ সেই পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে,এভাবে প্রত্যেক থানায় পর্যায়ক্রমে আধুনিক ভবন নির্মাণ করা হবে।
উদ্বোধনী ফলক উন্মোচনকালে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি বিপিএম (বার) পিপিএম সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ পারভেজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর শাওন,অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ প্রমুখ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার