পাঁচবিবিতে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার বালিঘাটা (দক্ষনাপাড়া) গলায় নাইলন সুতার জাল পেঁচানো এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উপজেলার বিরনগর দোল্লাপাড়ার মৃত শ্রী মন্টু চন্দ্রের ছেলে নিতাই চন্দ্র (৪০)। বৃহস্পতিবার বিকালে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল তদন্তের জন্য জয়পুরহাট জেলা সরকারি আধুনিক হাসপাতালে পাঠায়। বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী বলেন, নিতাই আমার বালিঘাটা ইউনিয়নের বাসিন্দা সে রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাত।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, পৌরসভার পশ্চিম বালিঘাটায় একটি ড্রেনে যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied