ডিবি পুলিশের অভিযানে চুরির মামলায় ৬ জন গ্রেফতার
ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ভরারী সাকিনস্ত আবু ইউসুপ এতিমখানা ও মাদ্রাসার পুর্ব পার্শ্বে অবস্হিত China Fast Metallutgical group company ltd এর চুরির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা উত্তর।
৮ ই মার্চ (বুধবার) ঢাকা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১/২/২৩ ইং তারিখে China Fast Metallutgical group company ltd এর ডিপো হতে চুরি হওয়া ৩,৮৭৪ (তিন হাজার আটশত চুয়াত্তর) পিস পানির মিটার, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক এবং ডিভিআর চুরি করে নিয়ে যায় চক্রটি।চুরি হওয়া জিনিসপত্রের বাজার মুল্য ১,৩৩,৬৬,৩৯৫ (এক কোটি তেত্রিশ লক্ষ ছেষট্রি হাজার তিনশত পচানব্বই) টাকা। এই চুরি সংক্রান্ত বিষয়ে কোম্পানীর পক্ষে বাদী হয়ে মোঃ আহসান হাবিব সাভার মডেল থানায় ১২/২/২৩ তারিখে একটি মামলা করেন। যার এফআইআর নং-২৪।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃআসাদুজ্জামান (পিপিএম) - বার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম -বার ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক ঢাকা উত্তর আবদুল্লাহিল কাফী এবং অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খান পিপিএম -সেবা ডিবি উত্তর এর যৌথ তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) অফিসার ইনচার্জ (ডিবি) উত্তর এর নেতৃত্বে একটি চৌকস টিম অফিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করতে সমর্থ্য হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ শাহিন হাওলাদার (২৫), ২। মোঃ মারুফ হাসান রাতুল (১৯), ৩। মোঃ শিবলু (২৮), ৪। মোঃ ইসমাইল( ১৯), ৫। মোঃ আনিস (৪৫) ৬। নুর ইসলাম( ৪০)
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান