ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টাকা ফেরতের দাবীতে ভূয়া এনজিও মধুমতির বিরুদ্ধে প্রায় ১ হাজার ভুক্তভোগী গ্রাহকদের মানব বন্ধন


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১০-৩-২০২৩ দুপুর ৩:৩
শিবগঞ্জে অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের  দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচী পালন শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী  অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদাণ করেন।
ভুক্তভোগী গ্রাহকদের  ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কর্মসূচিতে  সহস্রাধিক  নারী পুরুষ  অংশ গ্রহন করেন।এ সময় অনেকের হাতে মধুমতি এনজিও এর পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমানতের টাকা ফেরতের দাবী সম্বলিত প্লাকার্ড  দেখা গেছে। এ সময় অংশগ্রহণ কারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানীর শিকারের  প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
অবস্থান কমসূচিতে অংশগ্রহণ কারী তরিকুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে ৪ লাখ টাকা আমানত রেখে সে টাকা পাচ্ছেন না। তিনি দ্রুত টাকা ফেরতের দাবী জানান।অপর অংশগ্রহণ  মমিন জানান, আমাদের কষ্টের টাকা মেরে দিয়ে অস্ত্র মামলায় জেলে অসুস্থতার ভান করে আরাম আয়েশে থাকা মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রশাসনকে দ্রত  ব্যবস্থা নিতে হবে।
অপর ভুক্তভোগী রুবেল  হক মধুমতি সহ একের পর এক এনজিও মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে থাকায় প্রশাসনকে এসব এনজিও গুলোর বিরুদ্ধে   ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। মানববন্ধন শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি দেন ভুক্তভোগীরা। এ  সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন আমি  মধুমতি এনজিওর বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে স্বাক্ষাত করে হিসাব নিকাশ নিয়ে একটি প্রতিবেদন তৈরী করে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো এবং আইননুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করবো। যাতে করে গ্রাহকেরা তাদের নায্য টাকা ফেরত পায়।  উল্লেখ্য যে মধুমতি এনজিও তার  ৪৬টি শাখার  প্রায় ৩০হাজার গ্রাহকের  ১০৭কোটি টাকা সহ মোট  প্রায় ২৫০ কোটি টাকা আত্মসাত করেছে।গ্রাহকরা দীর্ঘদিন যাবত হয়রানীর শিকার হচ্ছ। প্রসঙ্গত; গতবছরের ১৭ নভেম্বর মধু মতি এনজিও পরিচালক মাসুদ রানা অস্ত্র সহ  গোমস্তাপুরে গ্রেফতারের পর গ্রাহকদের আমানতের প্রায় শতাধিক কোটি  টাকা  উদ্ধার নিয়ে শঙ্কা দেখা দেয়।এর কয়েক মাস আগে নিবন্ধনের শর্ত ভাঙ্গার অভিযোগে এ এনজিও টির সমবায় কার্যালয় থেকে পাওয়া নিবন্ধন বাতিল করা হয়।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু।

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা

দৌলতপুরে পুলিশ পরিচয়ে ইয়াবা, নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প–ডুবছে ভবদহ

মগনামার মটকাভাঙ্গা সড়কের বেহাল দশা, সড়ক নয় যেন চাষের জমি

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

রাণীশংকৈলে মডেল মসজিদের উদ্বোধন

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ