স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে: এড: কাজী নাজমুল ইসলাম
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেছেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামীদিনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্মার্ট হতে হবে।
দেশের প্রত্যেক নাগরিককে স্মার্ট হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বপ্রথম দেশের যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দিয়েছেন। একদিন দেশের একটি রাজনৈতিক দল মনে করতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের মতো ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তেমনি দেশের অর্থে পদ্মা সেতু কোনদিনও আলোর মুখ দেখবে না। মেট্রোরেল তা বিদেশেই সম্ভব। আজ ওই রাজনৈতিক দলের নেতারা বঙ্গবন্ধু কন্যার দুরদর্শী সাহসিকতায় সকল প্রকল্পের কাজ সফল দেখে দিশেহারা হয়ে পরেছেন। যে কারণে তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন দেশে অস্থিশীলতা সৃষ্টি করতে চায়।
কিন্তু তারা জানেন না, দেশের আইনশৃঙ্খলা বাহিনী পূর্বের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে। তাই জনসাধারণের জানমালের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ৫১নং কানাহোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কানাহোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এড: আবদুল কাদির সরকার চিশতী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, বাংলাদেশ পুলিশের এডিশনাল এস.পি জুনায়েত আলম সরকার রিয়েল, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম রিপন, শিবপুর উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীর, চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনুজীর আহমেদ খান, পূবরী সংগীত নিকেতন’র অধ্যক্ষ এ.কে.এম বজলুর রব, শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক খান, শিবপুর সর: শহীদ আসাদ কলেজ-ছাত্রলীগ মনোনীত জি.এস-৯৭-৯৮ইং আশরাফুল ইসলাম রিপন, শিবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মো: নুরুল আমীন, নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, গণমাধ্যমকমী মো: মাজহারুল পারভেজ, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক খলিল বাবু, এড: তাহমিনা সুলতানা লাকি, এড: জুয়েল রানা ও মো: আমির হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত