ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে এক দিনে করোনা শনাক্তের হার ৫৭%


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৬:১৪
ঢাকা জেলার দোহার উপজেলায় গতকাল শনিবার (২৪ জুলাই) এক দিনের নমুনা পরীক্ষা থেকে নতুন করে আরো ৭৪ জনেরে দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২২ জনে।
 
এ সময় দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন বলেন, গতকাল শনিবার উপজেলা থেকে ১২৯টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫৬ দশমিক ৯২ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
 
তিনি আরো বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৯৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন। হাসপাতালে মোট ভর্তি রয়েছে ১৪ জন, বাকিরা বাসায় চিৎসাধীন।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন