ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

উমর গুলের স্থলাভিষিক্ত হলেন হামিদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২৩ দুপুর ১১:২৪

আফগানদের কোচিং প্যানেলে উমর গুলের স্থলাভিষিক্ত হলেন হামিদ। চলতি বছরের শুরুতে সাবেক পাকিস্তানি পেসারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)। বোর্ড কেবলমাত্র তাদের প্রধান কোচ জোনাথন ট্রট এবং ফিল্ডিং কোচ রায়ান ম্যারোনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে।

চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। তার আগেই আফগানদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক পেসার হামিদ। তার সঙ্গে এক বছরের চুক্তি করেছে এসিবি।

চোটে পড়ার আগে, হামিদকে আফগানিস্তানের সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে বিবেচনা করা হতো। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে এবং সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৮ ওয়ানডেতে ৫৯টি এবং ২৫ টি-টোয়েন্টিতে ৩৫টি উইকেট পেয়েছেন সাবেক এই পেসার।

এবার জাতীয় দলের সঙ্গে নতুন পথচলা শুরুর অপেক্ষা হামিদের। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছে আফগানিস্তান, যা জিতেছে ২-১ ব্যবধানে। শারজাহয় পাকিস্তানের বিপক্ষে তাদের আসন্ন সিরিজ শুরু হবে আগামী ২৫ মার্চ।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের