টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের পরিচালনায় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠে গতকাল (১০ মার্চ) বিকালে অনুষ্ঠানের শুরুতে অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগদের অংশ গ্রহণে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তারা। এরপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ টাঙ্গাইলের বিভাগীয় কর্মকর্তা পুনাকের সভানেত্রী আয়েশা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ'সহ অন্যান্য সুধীজন।
এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, মোহাম্মদ সরোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ডিএসবি'র ডি আই ও ওয়ান মোঃ হারেচ আলী মিয়া, সদর থানার ওসি আবু সালাম, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, পুলিশ লাইনস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খন্দকার, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী'সহ অভিভাবকগণ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied