ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জেদ্দাস্থ বাংলা স্কুলের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৩-২০২৩ দুপুর ৩:৬
সৌদিআরবের মদিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর পিতা আলহাজ্ব আব্দুল মালেক এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সন্ধ্যায় জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে স্কুল এন্ড কলেজ গার্ডিয়ান ফোরাম কতৃক  এ অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।
 
গার্ডিয়ান ফোরামের সভাপতি মঈন চৌধুরীর সভাপতিত্বে ও    সাধারণ সম্পাদক হাবিব পাঠোয়ারীর পরিচানায় এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ কনস্যুলেটের কনাসল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর (শ্রম) কাজী এম ইমদাদুল ইসলাম।
 
আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াছ, নাঈম উদ্দিন, মাহবুবুল আলম, মামুনুর রহমান, মোহাম্মদ ইদ্রিস, মোক্তার হোসেন, মনির হোসেন,  আবু তাহের, মহিউদ্দিন রতন, কমর উদ্দিন,  জহির ,মোস্তাক আহমেদ, গোলাম মোস্তফা প্রমুখ। 
 
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর পিতা আলহাজ্ব আব্দুল মালেক ও ভাগিনা বউ। তাদের মদিনায় জান্নাতুল বাকিতে দাফন করা হয়।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা