ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তত্তাবধায়কসহ কোন অনির্বাচিত সরকারই নিরপেক্ষ নয় : রমেশ চন্দ্র সেন এমপি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৩-২০২৩ দুপুর ৪:১

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, বিএনপি তত্তাবধায়ক সরকার চাচ্ছে। ২০০১ সালে তত্তাবধায়ক সরকারের সময়ে তারা নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা নিরপেক্ষ থাকেনি। বিধায় বিএনপি ক্ষমতায় এসেছিল। তত্ত¡াবধায়কসহ যে কোন অনির্বাচিত সরকারই নিরপেক্ষ নয়; ইতিপূর্বে তা প্রমান হয়েছে। তিনি শনিবার জেলা আ’লীগ কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, আ’লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী। এখানে ধর্ম, জাত পাত কোন বিষয় না। সকলে মিলেমিশে কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য। বাংলাদেশের মানুষ ওই সময় দেখেছে লুটপাট করেছে কারা। দুর্নীতি করেছে কারা; তারাই দুর্নীতি করেছে। ওই সময়ে তাদের অত্যাচারে মানুষ কতটা অসহায় ছিল সবাই জানে। সাধারণ মানুষদের আগুনে পুরিয়ে মারা হয়েছিল। ওই সময়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরাতো সহ্য করে আছি। সহ্য করে আছি এ জন্য কারন আমরা যদি তাদের মত আচরন করি সারা দেশের মানুষ তাদের মতই আমাদের ভাববে। যার জন্য আমরা অত্যন্ত ধৈর্য্য, সহ্যের মাধ্যমে এ দেশকে পরিচালিত করছি। আজকে তারা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন দেখে, সমগ্র বাংলাদেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না।
তিনি আরও বলেন, রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, বিদ্যুৎ সহ সকল সেক্টরে আমরা অভূতপূর্ণ উন্নয়ন করেছি এবং তার সুফল জনগণ ভোগ করছে। যেমন ঠাকুরগাঁও জেলা শহরের চেহারা আমরা উন্নয়নের মাধ্যমে পরিবর্তন করেছি। ঠাকুরগাঁও শহরকে আমরা আলোকিত শহর করেছি। আওয়ামী লীগের লক্ষ্য একটাই যাতে জনগণ সুন্দর ভাবে জীবনযাপন করতে পারে। সেজন্য সরকার বহু ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেসব প্রদক্ষেপগুলো বাস্তবায়ন করে যাচ্ছি।  
বাংলাদেশ আ’লীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, এ্যাড. ফললুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিরুল হক, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, পৌর আ’লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না, সাধারণ সম্পাদক ফেরদৌসি তারা, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।

শান্তি সমাবেশে জেলা আ’লীগ, সদর উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত