ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সুপার শপ ব্যবসার আড়ালে ইয়াবার কারবার


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৬:৩১

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকায় নিউ সুপার শপ ব্যবসার আড়ালে ইয়াবার কারবার করে আসছিল দোকানের মালিক মো. জসীম উদ্দিন ও দোকানের কর্মচারী মো. সাকিব। ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির খবর পেয়ে ক্রেতা সেজে পটিয়া থানার এসআই রিয়াজ উদ্দিন ১০৫ পিস ইয়াবাসহ হাতেনাতে তাদের গ্রেফতার করেন। রোববার (২৫ জুলাই) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদরের ৬নং ওয়ার্ডের বৈলতলী রোড এলাকায় কবির আহমদ মার্কেটে নিউ সুপার শপ ব্যবসার আড়ালে ইয়াবার কারবার করে আসছিল মো. জসীম উদ্দিন (৩২)। সে ৬নং ওয়ার্ড এলাকার পাইকপাড়ার মৃত আব্দুল গফুর সওদাগরের ছেলে। দোকানের কর্মচারী মো. সাকিব (২১) ৬নং ওয়ার্ড এলাকার আব্দুল আলিম প্রকাশ আব্দুল হালিমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্রেতা সেজে তাদের আটক করে।

পটিয়া থানার এসআই রিয়াজ উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে সুপার শপের ব্যবসার আড়ালে ইয়াবার কারবার করছিল তারা। ক্রেতা সেজে ১০৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন