দোহাজারীতে আ.লীগের উন্নয়নের অগ্রযাত্রা সমাবেশ অনুষ্ঠিত
জ্বালানিসংকটে ইউরোপ জুড়ে বিদ্যুতের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মোমবাতির আলোয় চলছে ইউরোপের কোনো কোনো দেশে রেস্টুরেন্টের কার্যক্রম। এমন পরিস্থিতিতে বাংলাদেশও অর্থনৈতিকভাবে স্বস্তিতে নেই। ডলারের মূল্যবৃদ্ধির ফলে আমদানি ব্যয় বেড়েছে। হুমকির মুখে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্দা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভা এলাকায়ও এই উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত রেখেছেন দোহাজারী পৌরসভা আ.লীগের নেতৃবৃন্দ। আজ ১১ মার্চ শনিবার দুপুরে দোহাজারী পৌরসভাস্থ হতে দোহাজারী পৌরসভা আ.লীগের উদ্যোগে উন্নয়ন অগ্রযাত্রা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দোহাজারী পৌরসভা আ.লীগের সভাপতি আবদুস শুক্কুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক বশীর উদ্দিন খান মুরাদ। দোহাজারী পৌরসভা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান সুমন ও শওকত খান এর যৌথ সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা আ.লীগের আহবায়ক কায়ছার উদ্দিন চৌধুরী,আ.লীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বেগ,বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলীসহ ইউনিয়ন আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,২০১৭ সালের ১১মে দোহাজারীকে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হওয়ার পর বিগত চার বছরে প্রায় ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ৮ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন এলাকার নাম তালিকা করে প্রকল্প গ্রহণে পৌর প্রশাসক ও প্রকৌশল বিভাগের কাছে তুলে ধরার জন্য পৌর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান