ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

১০ দফা দাবিতে পাবনায় বিএনপির মানববন্ধন


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৩ বিকাল ৫:২০

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে এই কর্মসূচি পালিত হয়। 

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামাল তালুকদার লালু। 

এসময় বক্তারা বলেন, শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় প্রতিটি মানুষ এই সরকারের প্রতি অতিষ্ঠ। নিম্ন আয়ের মানুষ আজকে দু’বেলা দু’মুঠো খেতে পারে না। শুধুমাত্র সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে প্রতিটি দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। প্রতিটি মানুষ এই সরকারের পতন চায়। তাই যেকোনো সময় গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।

মানববন্ধন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা ও আবু ওবায়েদ শেখ তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত